
মো:জাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
আজ একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ও পৌরসভার অন্তর্গত বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি-২০২৫ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে।
১৯৫২ সালে এইদিনে মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। যাঁদের মধ্যে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে।
উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব মোঃ আনিসুজ্জামান।
উক্ত উপস্থিত ছিলেন বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক “জনাব শিম্মি উজ জাহান” সহ সকল সহকারী শিক্ষক, অফিস সহায়ক ও শিক্ষার্থীরা।