
মো: জাকারিয়া হোসেন
শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে “বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” ১৬ ডিসেম্বর -২০২৪ ইং মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
৫৩তম মহান বিজয় দিবসে বাঙ্গালি জাতির সুর্যসন্তান দের প্রতি গভীর শ্রদ্ধা ও দোওয়া রইলো। সকল শহীদদের বিনম্র শ্রদ্ধা জানান হয়েছে।
দীর্ঘ নয়মাস ধরে যুদ্ধশেষে পূর্ব পাকিস্তানের বিজয়, পশ্চিম পাকিস্তানের আত্মসমর্পন পরাজয়।
অস্ত্রসহ মাথা নত করলো পাকিস্তানি হানাদারবাহিনী, বীর বাঙ্গালি বিজয় নিয়ে ফিরলো মায়ের ঘরে, কেউ ফিরেছে, কেউ ফিরেনি শত শত প্রান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস তাদেরই অবদান।
উপস্থিত শিক্ষার্থীদের ক্রীড়া, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন অত্র বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শিম্মি উজ জাহান।
উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক, অফিস সহায়ক বেলাল হোসেন, এলাকা বাসী অভিভাবকগন ও শিক্ষার্থীগন।