1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঘায় আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ সমাপনী - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

বাঘায় আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ সমাপনী

মৌসুমী দাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর বাঘায় সামাজিক মান বৃদ্ধির লক্ষ্যে গ্রাম ভিত্তিক আনসার ভিডিপি’র ১০ দিনের মৌলিক প্রশিক্ষণের সমাপনী হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) উপজেলার বাজুবাঘা ইউনিয়ন পরিষদ (চন্ডিপুর) হল রুমে ১০ দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণে আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ শেষ হয়েছে।

গত ২২ সেপ্টেম্বও থেকে শুরু হওয়া প্রশিক্ষন শেষ হয়েছে ৩ অক্টোবর। ১০ দিনের প্রশিক্ষণে নৈতিকতা, শিষ্টাচার, সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার নিমিত্তে নৈতিকতা ও শিষ্টাচারের প্রভাব, নাগরিকের ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক জীবনে উত্তম চর্চার প্রভাব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, অতিথি প্রশিক্ষকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজন কুমার। ধারাবাহিক ভাবে প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন ইউনিয়নের সাবেক কোম্পানি কমান্ডার আখতারুজ্জাম ডাবলু, কোম্পানি কমান্ডার আবদুস সাত্তার, প্রশিক্ষিকা মাহফুজা খানমসহ বাজুবাঘা ইউনিয়নের দলনেতা বজলু ও দলনেত্রী নূরজাহান।

অনুষ্ঠিত প্রশিক্ষণে বাজুবাঘা ইউনিয়নের ২৮ জন পুরুষ ও ৩২ জন নারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষন শেষে প্রত্যেককে ১৫০০শ টাকা ও সনদ প্রদান করা হয়। এছাড়াও ৩জনকে পুরুস্কার দেওয়া হয়। প্রথম শারমিন সুলতানা, দ্বিতীয় মনিরুল ইসলাম, তৃতীয় পুরুস্কার পেয়েছেন আলপিনা খাতুন।

উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজন কুমার ও প্রশিক্ষিকা মাহফুজা খানম তাদের হাতে সনদ, নগদ অর্থ ও পুরুস্কার তুওে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park