1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় সকালে পুড়িয়ে মারার হুমকি দিয়ে রাতে ঘরের পাশে আগুন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাগমারায় সকালে পুড়িয়ে মারার হুমকি দিয়ে রাতে ঘরের পাশে আগুন

বাগমারা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ঘরের পাশে খড়ের গাদায় আগুন দিয়েছেন এক ব্যক্তি। এরপর চিৎকার ও গালাগাল করে প্রতিপক্ষকে বলেছেন, ঘর থেকে বের হলেই তাঁদের ওই আগুনে পুড়িয়ে মারা হবে। পরে অবশ্য প্রতিবেশীরা এসে সে আগুন নেভান।
গতকাল শুক্রবার রাতে রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাধাইমুড়ি গ্রামের কৃষক ইদ্রিস আলীর সঙ্গে প্রতিবেশী বেলাল উদ্দিনের জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে মাঝেমধ্যে হুমকির ঘটনাও ঘটেছে। গতকাল সকালে এ নিয়ে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে ইদ্রিস আলীর পরিবারকে পুড়িয়ে মারার হুমকি দেন বেলাল উদ্দিন। এরপর রাত সাড়ে ১১টার দিকে ইদ্রিস আলীর ঘর–সংলগ্ন খড়ের পালায় আগুন ধরিয়ে দেন বেলাল। আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা ছুটে এলে তাঁদের আগুন নেভাতে বাধা দেন বেলাল। এ সময় তিনি চিৎকার করে ইদ্রিসের ঘরে থাকা লোকজনকে বেরিয়ে আসতে বলেন। আর বের হলেই তাঁদের পুড়িয়ে মারা হবে বলে চিৎকার করতে থাকেন। পরে ওই ঘর থেকে লোকজন বেরিয়ে এসে ও প্রতিবেশীরা মিলে খড়ের গাদার আগুন নেভান। বেলাল উদ্দিনও ঘটনাস্থল ত্যাগ করেন।
কৃষক ইদ্রিস আলী অভিযোগ করেন, বেলাল উদ্দিন সকালে হুমকি দিয়ে রাতে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করবেন, তা তিনি বিশ্বাস করতে পারছেন না। যেভাবে আগুন দিয়েছেন, তাতে আরেকটু দেরি হলেই আগুন ঘরে ছড়িয়ে পড়ত।
প্রতিবেশী সাইফুল ইসলাম ও জাহাঙ্গীর আলম বলেন, আগুন জ্বলতে দেখে তাঁরা দ্রুত ছুটে এসেছেন। প্রথমে পরিবারটিকে উদ্ধার করেন। আর কিছু সময় পার হলেই আগুন বাড়িতে ছড়িয়ে পড়ত। খড়ের গাদার পাশেই বেলাল উদ্দিনকে চিৎকার করে প্রতিপক্ষকে গালাগাল করতে দেখেছেন।
অভিযোগের বিষয়ে কথা বলতে বেলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর ছেলে হৃদয় হোসেন বলেন, তাঁর বাবা কাজটি ঠিক করেননি। এর আগে এসব কর্মকাণ্ডের জন্য পরিবারের পক্ষে বাবাকে পুলিশে দেওয়া হয়েছিল। চার মাস কারাভোগের পর বেরিয়ে এসেছেন।
বাগমারা থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শিহাব হোসেন জানান, সকালে এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park