1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাংলাদেশ সার্ভেয়ার’স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

বাংলাদেশ সার্ভেয়ার’স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল

এম,মছিবুর রহমান বাবুল,চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল, 
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
বাংলাদেশ সার্ভেয়ার’স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল 7মার্চ, শনিবার, ঢাকা সাভারের হেমায়েতপুর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।  
মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি-আকতারুজ্জামান আক্তার। স্বাগত বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রনজু মিয়া। বক্তব্য দেন, সিনিয়র সহ-সভাপতি শাহিনুর রহমান (মানিকগঞ্জ), সহ-সভাপতি অশোক কুমার সরকার (কেরানিগঞ্জ), আশরাফুল আমিন (কুষ্টিয়া) ও বশির খান (সাভার), দপ্তর সম্পাদক ওসমান গনি রাসেল (কেরানীগঞ্জ), সাংগঠনিক সম্পাদক মোঃ হাসেম খান (সাভার) এবং সিভিল ‘ল বিশেষজ্ঞ এবং সিনিয়র ডিজিটাল সার্ভেয়ার শেখ আখতার হোসেন (রাজবাড়ী)। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সার্ভেয়ারগণ ইফতার মাহফিলের আলোচনা সভায় উপস্থিত ছিলেন। শেষে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ রনজু মিয়া।
একইদিন বিকেলে সাভারের হেমায়েতপুর বাজার এলাকায় বিভিন্ন পথচারী, পথশিশু ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
পরবর্তীতে দেশের সকল সার্ভেয়ারকে দ্রুত অনলাইন ডাটাবেজের আওতায় আনা, প্রতিটি জেলায় জেলা কমিটি গঠন নিশ্চিত করা, সদস্যদের দ্রুত আইডি কার্ড প্রদান এবং তাদের পূর্ণাঙ্গ তথ্যসম্বলিত প্রোফাইল সংগঠনের মূল ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরে একসভায় বিগত মাসের হিসাব-নিকাশ নিরীক্ষা এবং সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণ ও স্বাক্ষর কার্যক্রম সম্পন্ন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park