1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের দপ্তর সম্পাদক হলেন জগন্নাথপুরের সামি - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের দপ্তর সম্পাদক হলেন জগন্নাথপুরের সামি

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৩৫ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে রাজধানীর রাজারবাগের এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫ সালের জন্য পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৩৫ সদস্য বিশিষ্ট এ অ্যাডহক কমিটি গঠন করা হয়।

নতুন এ কমিটিতে সভাপতি হয়েছেন অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান মো. মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

এদিকে, ওই কমিটির দপ্তর সম্পাদক হয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মল্লিক আহসান উদ্দিন সামী।

তিনি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর মল্লিকপাড়া গ্রামের বাসিন্দা সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বর্তমান পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মল্লিক মো. মঈন উদ্দিন সোহেলের জেষ্ঠ পুত্র।

উল্লেখ্য, পুলিশের চৌকশ ওই কর্মকর্তা মল্লিক আহসান উদ্দিন সামী গত ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদে পদোন্নতি পান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park