
তাসলিমা রত্না ময়মনসিংহ
ময়মনসিংহ ফুলবাড়িয়া থানার ইনচার্জ মো: রোকনজ্জামনের অবদান বিশাল আকারে ধারন করেছেন ফুলবাড়িয়া উপজেলার সাধারণ জনগন। যা ইতিমধ্যে বিরাজ করে যাচ্ছে ফুলবাড়িয়া জনগনের কাছে।

৫ই আগস্ট পরবর্তীতে সারা দেশের আইন শৃংখলা পরিস্থিতি চরম ভাবে অবনতি ঘটে। সেই অসময়ে ময়মনসিংহ জেলাধীন ফুলবাড়ীয়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে নিযুক্ত হন জনাব Mohammad Rukonuzzaman মোহাম্মদ রুকনুজ্জামান। সেই সময়কার অবস্থা সামলে ধীরে ধীরে তাঁর নেতৃত্বে ফুলবাড়ীয়া থানায় আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়ন হচ্ছে দিন দিন।
ওসি সাহেবের রুমে প্রবেশ করলে দেখা যায়, তাঁর চেয়ারের ডান পাশে রাখা হয়েছে মাটির তৈরি একটি ব্যাংক। কৌতুহল বশত জিজ্ঞেস করলে তিনি আবেগময় কন্ঠে বলেন, “এমন অভ্যাস আমার দীর্ঘদিনের। আমি প্রতিদিন ঐ মাটির ব্যাংকে কিছু না কিছু পরিমান টাকা জমা করি। তাতে করে এক সময় যখন ব্যাংকটি ভরে যায়, তখন কোন অসহায় বা দরিদ্র মানুষকে সম্পূর্ণ জমানো টাকা দিতে পেরে আনন্দিত হই।”
সত্যিই এমন আবেগী মন মানসিকতা বর্তমানে বিরল।