
মোঃ আজাদ হোসেন, স্টাফ রিপোর্টার (যশোর) :
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার উদ্যোগে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪:00 ঘটিকায় যশোর দড়াটানা ভৈরব চত্তরে শহর জামায়াতে ইসলামির আয়োজনে এ সমাবেশ হয়। সমাবেশে শহর জামায়াতে ইসলামির আমীর অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি তার বক্তব্যে বলেন, দিন দিন কিছু অসাধু ব্যবসায়ী ও সিন্ডিগেটের কারণে নিত্তপন্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে । এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং সংশ্লিষ্ট সকলকে রমজানের পবিত্রতা রক্ষায় এগিয়ে আসার আহবান করছি। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, যশোর জেলা শাখার সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস ও জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, সদর উপজেলা আমীর অধ্যাপক আশরাফ আলী, শহর নায়েবে আমীর মাওলানা ইসমাইল হোসাইন ও এ্যাড. আব্দুর রহমান, সদর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহার বাস স্টান্ডে হয়ে শেষ হয়। সমাবেশ পরিচালনা করেন, যশোর শহর শাখা সেক্রেটারি ইমরান হোসাইন।