1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির১ নং ওয়ার্ডের মতবিনিময় সভা  - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির১ নং ওয়ার্ডের মতবিনিময় সভা 

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

আব্দুস সামাদ
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ১ নং ওয়ার্ড অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকাল ৪ টার সময় ১ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলিমুদ্দিন ছবুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক হোসেন। 

১ নং ওয়ার্ড বিএনপি জহুরুল হকের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৮ নং বুড়িমারী ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ,  পাটগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম সবুজ, বুড়িমারী ইউনিয়ন শাখার সাবেক সাধারন সম্পাদক সফিয়ার রহমান, সিনিয়র সহসভাপতি হামিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, ছাত্র বিষয়ক সম্পাদক বেনজির আহমেদ,যুগ্ন আহবায়ক রাজু আহমেদ। বুড়িমারী ইউনিয়ন ১ নং ওয়ার্ড শাখার সাধারন সম্পাদক তারেক হাসান, 

এছাড়াও এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক আয়নাল হক, কৃষক দলের সভাপতি খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুর আলম, ছাত্রদলের সভাপতি শাওন ইসলাম প্রমুখ। 

উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান বলেন-

আমরা দীর্ঘ ১৭ বছর ধরে নির্যাতিত নিপীড়িত। ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের। বিগত সালে অনেক খুন, জেল, মামলা ছিল যার পাল্টা জবাব আমরা পরিহার করবো। দলীয় পরিচয়ে কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে বহিষ্কার করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park