1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বরিশালে জমি নিয়ে শত্রুতা: আপন ভাইকে মারধর ও গুরতর আহত করার অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

বরিশালে জমি নিয়ে শত্রুতা: আপন ভাইকে মারধর ও গুরতর আহত করার অভিযোগ

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১১৯ বার পঠিত

শফিকুল ইসলাম, বরিশালঃ

বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া বাগানবাড়ি বিসিসি ০১নং ওয়ার্ডে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে বড় ভাই আনোয়ার মৃধা ও অন্য ভাই ছানোয়ার মৃধা নৌবাহিনীর(সিভিল) ড্রাইবার কর্মরত নামের অপব্যাবহার করে জোর জুলুম, অত্যাচার, নির্যাতন করে তারই আপন ভাই নাছির মৃধা (৪৯) ও তার স্ত্রী, আত্মীয় স্বজনের উপর সন্ত্রাসি হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

ঘটনা সুত্রে জানা যায়, নাছির মৃধা (৪৯) ও তার ভাইদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব হইতে বিরোধ চলে আসিতেছে । গত ২ মার্চ ২০২৫ ইং বিকেল ৪.০০ ঘটিকার সময় নাছীর মৃধা অটো রিস্কা চালিয়ে বাড়ি ফেরার পথে অভিযুক্ত আনোয়ার ও ছানোয়ার মৃধা সাথে আরও কয়েকজন মিলে আহত নাছির মৃধা ও তার স্ত্রী হাসি মৃধা (৩৫) কে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন।

এক পর্যায় তাদের দেশীয় লাঠিসোঁটা দিয়ে মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করেন এবং প্রাণ নাশের হুমকি ও ভয়ভীতি প্রদান করেন। নাছির মৃধা আরও অভিযোগ করেন, আমার সাথে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ছিলো আমাকে মারধরের এক পর্যায় তা ছিনিয়ে নিয়ে যায় তারা।
এমতাবস্থায় উক্ত বিষয়ে তদন্ত পূর্বক আইনগত বিচারের দাবি করছি।

আহত নাছির মৃধার মেয়ে নিসা মৃধা বলেন,
অভিযুক্ত ছানোয়ার মৃধা একজন বিশিষ্ট মাদক ব্যবসায়ী এবং এলাকায় সুদখোর ছানোয়ার মৃধা নামে পরিচিতো। মোঃ আনোয়ার মৃধা এবং মোহাম্মদ সানোয়ার মৃধা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে আমাদের একাদিকবার প্রাননাশের হুমকি প্রদান করে। আমরা আমাদের পরিবার নিয়ে খুবই আতঙ্কিত চিন্তিতো। প্রশাসনের প্রতি অনুরোধ আমরা যাতে নিরাপদে চলাচল করতে পারি তার পুর্ন ব্যাবস্থা করবে এবং সন্ত্রাসীদের গেরেপ্তার করে আইনের মুখোমুখি করবেন। আমি আমার বাবাকে আহত করার পুর্ন তদন্ত করে দোষিদের বিচারের দাবি জানাই।

অভিযুক্তগনঃ
১। আনোয়ার মৃধা (৫৫),
পিতা-তৈয়ব আলী মৃধা, ২। ছানোয়ার মৃধা (৩৫), পিতা-তৈয়ব আলী মৃধা, ৩। আলভী
(১৮), পিতা- আনোয়ার মৃধা, ৪। এলিন বেগম (২৪), স্বামী- আরাফাত, সাং- পশ্চিম
কাউনিয়া বাগান বাড়ী, বিসিসি ০১নং ওয়ার্ড, থানা-কাউনিয়া, জেলা-বরিশাল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park