1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ৩ জেলায়,প্রানাহানি বেড়ে ৫৪, - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি আবু সাইদ চাঁদ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা  দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু ​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ।

বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ৩ জেলায়,প্রানাহানি বেড়ে ৫৪,

আশিকুর রহমান রাব্বি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৯৬ বার পঠিত

আশিকুর রহমান(রাব্বি)
-বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম, সিলেট ও হবিগঞ্জ জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আজ শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এদিকে, বন্যায় দেশের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। গতকাল বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৫২ জন। মারা যাওয়াদের মধ্যে ৪১ জন পুরুষ, ৬ জন মহিলা ও ৭ জন শিশু রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যায় ১১টি জেলার ১০ লাখ ৯ হাজার ৫২২ টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৪ লাখ ৬৪ হাজার ১৬৭ জন। বন্যার্তদের আশ্রয়ের জন্য ৩ হাজার ২৬৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৪ লাখ ৬৯ হাজার ৬৮৭ জন মানুষ, ৩৮ হাজার ১৯২টি গবাদি পশুকে আশ্রয় দেয়া হয়েছে বলেও জানায় মন্ত্রণালয়।

এতে আরও বলা হয়, মারা যাওয়াদের মধ্যে, ফেনীতে ১৯, কুমিল্লায় ১৪, নোয়াখালীতে ৮, চট্টগ্রামে ৬, কক্সবাজারে ৩ এবং খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও মৌলভীবাজারের একজন করে রয়েছে। তাছাড়া, মৌলভীবাজার জেলায় একজন নিখোঁজ রয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park