1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বন্যার্তদের মাঝে আব্দুল হাই ফাউন্ডেশনের খাদ্য বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বন্যার্তদের মাঝে আব্দুল হাই ফাউন্ডেশনের খাদ্য বিতরণ

আলী আজীম– মোংলা (বাগেরহাট)
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৫৩ বার পঠিত

আলী আজীম– মোংলা (বাগেরহাট)

দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় প্লাবিত সাতক্ষীরার পাইকগাছায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শেখ আব্দুল হাই ফাউন্ডেশন।

বুধবার (২৮ আগষ্ট) মোংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম শেখ আব্দুল হাই এর নামে প্রতিষ্ঠিত শেখ আব্দুল হাই ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম সহ ৮ সদস্যের একটি টিম গঠন করে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শেখ আব্দুল হাই ফাউন্ডেশন দীর্ঘ বছর ধরেই প্রাকৃতিক দূর্যোগ, চক্ষু রোগীর চিকিৎসা, মেধাবী ছাত্রদের শিক্ষার ব্যায়ভার গ্রহণ, অসহায়, হতদরিদ্র মানুষের খাদ্য, চিকিৎসা সহ নানামুখি সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিগতায় পাইকগাছা বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। এছাড়াও ফেণীর ঢালিয়া ইউনিয়নে পানিবন্ধি মানুষকে উদ্ধারের জন্য ট্র্যাকে করে জালিবোট পাঠায় শেখ আব্দুল হাই ফাউন্ডেশন।

প্রতিটি পরিবারকে চাল, ডাল, পেঁয়াজ, আলু, তৈল, লবণ, বিশুদ্ধ পানির বোতল ও ঔষধসহ শুকনো খাবার উপহার স্বরুপ দেওয়া হয়। এ ছাড়াও গর্ভবতী মহিলাদের প্রাথমিক চিকিৎসা এবং অন্যান্য স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানান পাইকগাছা উপজেলার জনসাধারণ।

শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম বলেন, মানু্ষ মানুষের জন্য, এমন দূর্যোগপূর্ণ মুহুর্তে অসহায় মানুষের পাশে থাকাটা প্রতিটি বিত্তশালী মানুষের নৈতিক দ্বায়িত্ব, তিনি দেশের প্রতিটি সামাজিক সংগঠন, অর্থশালী মানু্ষদেরকে দূর্যোগ মোকাবেলা করার অনুরোধ জানান।

তবে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সহযোগিতায় সব সময় শেখ আব্দুল হাই ফাউন্ডেশন পাশে থাকার আশ্বাস দেন প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম। তিনি বলেন, যে কোন জায়গায় দূর্যোগ মোকাবেলায় শেখ আব্দুল হাই ফাউন্ডেশন তাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ সময় শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ মোঃ কামরুজ্জামান জসিম, মাসুম বিল্লাহ, কাজী সাগর, রুবেল খান, মোঃ মামুন, রিয়াদ হাসান, মোঃ ইমন ও মেজবাউল আহসান রাফি উপস্থিত ছিলেন।

## আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২
২৮/০৮/২৪ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park