
তমিজ উদ্দিন চৌধুরী
ফেনী প্রতিনিধি।
ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজের ২০২১ সালের এইচ এস সি ২য় বর্ষের শিক্ষার্থী, কলেজ রোল ১৯ সামিনা ইয়াসমিন কলেজে অধ্যায়নকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত “বঙ্গবন্ধু স্মৃতি” রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গ বিভাগে সারা দেশে ‘উত্তম পুরস্কার’ এর জন্য মনোনীত হয় এবং গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর স্বাক্ষর যুক্ত সার্টিফিকেট সহ ১৫ হাজার টাকার প্রাইজমানি গ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
“শ্রেষ্ঠ শিক্ষার্থীর শ্রেষ্ঠ প্রাপ্তি” উপলক্ষে অদ্য ০৫.০৬.২০২৪ ইং কলেজের অধ্যক্ষের কার্যালয়ে তাকে অভিনন্দন জানানো হয়। এ সময় কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জনাব জবা চক্রবর্তী উপস্থিত সকলকে মিষ্টি মুখ করান।