1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে জাফলংয়ে বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে জাফলংয়ে বিক্ষোভ মিছিল

আফাজ উদ্দিন সিলেট জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৬২ বার পঠিত

আফাজ উদ্দিন
সিলেট জেলা প্রতিনিধি

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে জাফলংয়ে বিক্ষোভ মিছিল করেছে হিলফুল ফুজুল ইসলামি যুব সংঘ।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মাহ শত শত মুসল্লীর অংশগ্রহণে জাফলং বাজার থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাফলং বাজার বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মাওলানা আনোয়ার হোসেন সুহেলের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা শাহ আলম সাইফ এর পরিচালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দখলদার ইজরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে নিরস্ত্র ফিলিস্তিনি মুসলমানদের শহীদ করতেছে অথচ জাতিসংঘ এবং ওয়াইসি এখনো চুপ করে আছে। জাতিসংঘ এর বিরুদ্ধে পদক্ষেপ না নিলে আমরা এ জাতিসংঘ চাইনা, এ জাতিসংঘের প্রতি ধিক্কার জানাই। ইজরায়েল মানবতাবিরোধী কাজ করেছে। এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা এই প্রতিবাদী মানববন্ধন থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাই। না হয় ইজরায়েলে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফিলিস্তিনকে স্বাধীন করে ছাড়বো আমরা। তারা আরো বলেন, ভারতেও একইভাবে মুসলমানদপর নিপীড়ন করছে। তা অনতিবিলম্বে বন্ধের আহ্বান জানান তারা। সরকারকে বিষয়টি বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান জানান তারা। পরবর্তীতে আন্দোলনের কঠোর হুঁশিয়ারি দিয়ে ভারতীয় ও ইহুদী পণ্য বয়কট করতে সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জাফলং ফয়জে আম মাদরাসার মুহতামিম হা. মাওলানা সাইদুর রহমান, জাফলং সমাজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজমল হোসেন, মাওলানা জিয়াউর রহমান কাওসার, মাওলানা সিদ্দিকুর রহমান সম্রাট, হাফিজ নুরুল ইসলাম, হাফিজ সুফিয়ান সাদাতসহ তাওহিদী জনতা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park