1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রয়াত এমপি দিলদার হোসেন সেলিম এর কবর জিয়ারতের মধ্য দিয়ে আরিফুল হক চৌধুরীর নির্বাচনী যাত্রার সূচনা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

প্রয়াত এমপি দিলদার হোসেন সেলিম এর কবর জিয়ারতের মধ্য দিয়ে আরিফুল হক চৌধুরীর নির্বাচনী যাত্রার সূচনা

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেট ০৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা মরহুম দিলদার হোসেন সেলিম এর কবর জিয়ারতের মাধ্যমে সিলেট ০৪ আসনের বিএনপির দলীয় প্রার্থী বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নির্বাচনী যাত্রা সূচনা হয়েছে।

৭ ই নভেম্বর শুক্রবার রাধানগর বাজার মসজিদে জুম্মার নামাজ শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে মরহুমের কবর জিয়ারত করেন তিনি।

পরে মধ্য জাফলং ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় আরিফুল হক চৌধুরী বলেন বিএনপির চেয়ারপার্সন এর নির্দেশনায় আমি এ আসনে নির্বাচন করছি, শীঘ্রই মহাসচিব এর আনুষ্ঠানিক ঘোষনা করবেন। আমার নেতা তারেক রহমান বলেছেন এই তিন উপজেলার উন্নয়নের দায়িত্ব তিনি নিজেই নিবেন। এবং নির্বাচনের এক বছরের মধ্যে এই তিন উপজেলার চিত্র পাল্টে দিতে চাই। কক্সবাজারের ন্যায় এই অঞ্চলে মানুষ আসবে।

তিনি আরও বলেন আমি এখানে এসেই রাস্তাঘাটের অবস্থা দেখে খুবই হতাশ হয়েছি। এ অবস্থার উত্তরন করতে চাই। মরহুম এম সাইফুর রহমান ও দিলদার হোসেন সেলিম এর অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে এই অঞ্চলের মানুষের সহযোগিতা চাই। তাই আগামী দিনে ধানের শীষের প্রতীকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এ আসনকে বিএনপির চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে উপহার দিতে চাই।

মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান এর সভাপতিত্বে ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল সেচ্ছাসেবদল, শ্রমিকদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park