1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উজ্জ্বল সাফল্য: ট্যালেন্টপুলে বৃত্তি পেল তাজওয়ার হোসেন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উজ্জ্বল সাফল্য: ট্যালেন্টপুলে বৃত্তি পেল তাজওয়ার হোসেন

মাসুদ রানা, সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৪৩ বার পঠিত

মাসুদ রানা, সাতক্ষীরা :

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের কৃতী শিক্ষার্থী তাজওয়ার হোসেন। সে মেধা তালিকায় (ট্যালেন্টপুল) বৃত্তি পেয়ে এলাকায় ও নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে।
তাজওয়ার বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আলী হোসেন এবং গৃহিণী নাজমিন নাহারের একমাত্র পুত্র। তার এই সাফল্যে গর্বিত তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা। তাজওয়ারের পৈত্রিক নিবাস সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এবং নানার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা সরদার বাড়িতে।

নিজের সাফল্যের প্রতিক্রিয়ায় তাজওয়ার হোসেন জানায়, এই অর্জন তার পরিশ্রমের ফসল হলেও এর পেছনে সবচেয়ে বড় প্রেরণা ছিল তার বাবা-মা, পরিবারের সদস্য এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা। বড় হয়ে একজন ফুটবলার হওয়ার স্বপ্ন দেখা তাজওয়ার মানুষের সেবা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। তার অদম্য ইচ্ছা এবং পড়াশোনার প্রতি নিষ্ঠা ছোটবেলা থেকেই সবার নজর কেড়েছে।

ছেলের এমন সাফল্যে আবেগাপ্লুত বাবা আলী হোসেন ও মা নাজমিন নাহার বলেন, “তাজওয়ারের সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সে যেন ভবিষ্যতে দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেজন্য আমরা সব সময় তার পাশে থাকব। আমরা দেশবাসীর কাছে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চাই।”

তাজওয়ারের এই সাফল্যে উচ্ছ্বসিত এলাকাবাসী ও প্রতিবেশীরা। তারা মনে করছেন, তার এই সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করবে এবং মনে নতুন স্বপ্নের বীজ বপন করবে। এলাকাবাসীর প্রত্যাশা, তাজওয়ার উচ্চশিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তাজওয়ার তার এই সাফল্যের জন্য পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সকলের কাছে দোয়া চেয়েছে যাতে সে তার স্বপ্নপূরণের পথে অবিচল থাকতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park