1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রতিবেশী দেশে পাচার হচ্ছে যৌন উত্তেজক সিরাপ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

প্রতিবেশী দেশে পাচার হচ্ছে যৌন উত্তেজক সিরাপ

মোঃ ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১১১ বার পঠিত

ইদ্রিস আলী,(পাঁচবিবি উপজেলা প্রতিনিধি)

জয়পুরহাটের পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়নের রশিদপুর সাতাআনা এলাকায় অভিযান চালিয়ে সেলিম হোসেন নামে এক ব্যাক্তির বাড়ীর ভেতর থেকে বিপুল পরিমানের যৌন উত্তেজক সিরাপের বোতল জিনসা ও আল্ট্রাটাস উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় যৌন উত্তেজক সিরাপ চোরাচালান কারবারি সেলিম র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আগেই কৌশলে আত্ম গোপনে যান। সোমবার বিকেলে জয়পুরহাট র‍্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রেসবিজ্ঞপ্তিতে র‍্যাব জানান, চোরাচালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে (৩০ জুন) র‍্যাবের একটি আভিযানিক দল পাঁচবিবি উপজেলার রশিদপুর সাতআনা এলাকায় অভিযান পরিচালনাকালীন সময়ে রশিদপুর সাতআনা গ্রামের মোঃ সেলিমের বসত বাড়ীতে উপস্থিত হলে বসত বাড়ীর মালিক সেলিম র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পূর্বেই কৌশলে আত্মগোপন করে। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীসহ স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে যে, পলাতক আসামী সেলিম ও একাই এলাকার শফিউল পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ আসামী সেলিমের বসত বাড়ির ঘরে জিনসা ও আল্ট্রা টাচ নামক যৌন উত্তেজক সিরাপ কালোবাজারির মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ ও সংরক্ষন করে নিয়মিত পার্শ্ববর্তী দেশে পাচার করে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‍্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সেলিমের বসত বাড়ীর উত্তর দুয়ারী ঘরের ভেতরে তল্লাশী করে খাকী রংয়ের বড় কাগজের কার্টুন বক্স এ ছোট-বড় জিনসা ও আল্ট্রা টাচ নামক যৌন উত্তেজক ১৫,৫৫১ বোতল সিরাপ উদ্ধার করা হয়, যার সর্বমোট মূল্য-১২,৫২,৭৩৫/- টাকা বলে জানিয়েছে র‍্যাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park