
মোঃ জাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৫অনুষ্ঠিত হয়েছে।
২৬-০২-২০২৫ ইং বুধবার সকাল দশটায় শুরু হয়ে দিনব্যাপী উপজেলার পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন খেলা ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ কে এম শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস এম শাহাদাত হোসেন, অভিভাবক সদস্য মোঃ আশরাফুল ইসলাম।

এছাড়াও বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক, শিক্ষিকা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বছর বিভিন্ন খেলাধুলায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ধরণের প্রতিযোগিতার আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে অভিমত ব্যক্ত করেন অতিথিরা।
অনুষ্ঠানটি শেষ হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সৃজনশীল প্রতিভার প্রদর্শনী করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।