1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পৈতিক সম্পত্তির অংশীদার দাবি করে সাত মায়ের সন্তানদের সংবাদ সম্মেলন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পৈতিক সম্পত্তির অংশীদার দাবি করে সাত মায়ের সন্তানদের সংবাদ সম্মেলন

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম
লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবের ইউনিয়নে জমি সংক্রান্ত জেরে নিজস্ব আত্মিয়ের দ্বারা বিভিন্ন ভাবে লাঞ্চিত বঞ্চিত হয়রানি অপমানিত হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শামসুল আলম ও তার বোনের পরিবারবর্গ।

সংবাদ সম্মেলন উল্লেখ করে শামসুল আলম বলেন আবারো দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় নিজ ভাই ভাতিজা গনের দ্বারা আমি আমার মা ও আমার দুই বোন দির্ঘ্য দিন যাবৎ সম্পত্তি থেকে বঞ্চিত। আমরা মৃত বছির উদ্দিনের ওয়ারিশ হওয়া সত্তেও আমাদের কে আমাদের পৌত্রিক সম্পত্তি থেকে বাকী ভাইয়েরা বঞ্চিত করে রেখেছে বিভিন্ন প্রভাব খাটিয়ে। আমার মা শেষ বয়সে আসহায় জীবন যাপন করে বিনা চিকৎসায় মৃত্যু বরন করেন। নেছিরন নেছা অনেক লাঞ্চিত অবস্থায় মৃত্যু বরণ করেন ও আকলিমা বেগম বর্তমানে মানবতার জীবন যাপন করছে।

আমরা অনেক বার এলাকার গন্যমান্য সম্মানি ব্যক্তি বর্গের মাধ্যেমে আমার মায়ের ও বোনের পৌত্রিক সম্পত্তি দাবি করিলে। তারা বিগত ফ্যাসিষ্ট সরকারের ক্ষমতার প্রভাব খাতিয়ে আমাদের কে বিভিন্ন ভাবে লাঞ্চিত করে। আমার পিতা মৃতঃ বছির উদ্দিনের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে গত ১৮/১২/২০২৪ তারিখে নির্মিত একটি টিনের ঘর একটি চালা সহ ১৫/২০ টি সুপারির চারা ও ১০/১২ টি গাছ কেটে নিয়ে যায়। মোঃ রেজাউল ইসলাম, মোঃ সফিকুল ইসলাম, মোঃ সফিউল ইসলাম সকলের পিতাঃ আপতাপ উদ্দিন এবং সাবেক ছাত্রলীগ ক্যাডার বাহিনীর সদস্য ওয়ার্ড সভাপতি মোঃ সাজেদুল ইসলাম স্বাধীন।

আমাকে ও আমার পরিবারের অন্য সদস্যদের কে এবং আমার বড় বোনের ছোট ছেলে মোঃ মাহবুবুর রহমান নয়ন কে তারা বিভিন্ন ভাবে হুমকি প্রদান সহ ও বড় ধরনের ক্ষতি করার চেষ্টা চালিয়েছিল এবং বর্তমানে ও চেষ্টা চালাচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এবিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান সরকার বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park