1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পুলিশ সদস্যদের "দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের ৪র্থ ব্যাচ"শুভ উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

পুলিশ সদস্যদের “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের ৪র্থ ব্যাচ”শুভ উদ্বোধন

এসডি সোহেল
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,

শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কনস্টেবল/নায়েক
এএসআই (নিঃ)/এসআই (নিঃ) পদমর্যাদার পুলিশ সদস্যদের ০২ দিন মেয়াদী “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স” এর ৪র্থ ব্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (০১ জুন) সকাল ৯:৩০ ঘটিকায় শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সভাপতি হিসেবে উপস্থিত থেকে “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স” ৪র্থ ব্যাচের শুভ উদ্বোধন করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম [অতিরিক্ত দায়িত্বে কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুর]।

পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “দক্ষতা উন্নয়নের মাধ্যমে আপনারা কর্মজীবনে আরও বেশি সাফল্য অর্জন করতে পারবেন। এই প্রশিক্ষণ আপনাদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি, প্রশিক্ষণার্থীদের আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহণ ও অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগের আহ্বান জানান।

এ সময় আরআই পুলিশ লাইন্স মোঃ ইসরাফিল হোসেন, পুলিশ পরিদর্শক মোল্লা সোহেব আলী, অন্যান্য পুলিশ কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park