1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৪ বার পঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯:৩০ ঘটিকায় শেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠানিকভাবে বেলুন-ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

পরে প্রধান অতিথি সম্মানিত পুলিশ সুপার মহোদয় অভিবাদন মঞ্চ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শিক্ষার্থীদের ক্রীড়া অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও অভিভাবকগেণর প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন।

উক্ত অনুষ্ঠানে প্লেসের পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোঃ মিজানুর রহমান ভূঁঞা মহোদয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক-সহ শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও অভিভাবকগণ।

পরবর্তীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলীদের মাঝে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park