1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পুলিশের জীবন পিপীলিকার জীবন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

পুলিশের জীবন পিপীলিকার জীবন।

আব্দুল হাকিম সবুজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৩২০ বার পঠিত

হাকিম সবুজ

 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো ঠিক হয়নি।
প্রকাশ্যে হত্যা,ছিনতাই,চাদাবাজি ও ধর্ষণ চলছেই।তার ওপরে মব তো আছেই।যে দেশে মব আছে সেদেশ একটি ব্যর্থ রাষ্ট্র।

পুলিশ যখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে একশন নিতে যায়,তখন পুলিশ কোন চ্যাটের বাল হয়ে যায়।
আবার যখন পুলিশ চ্যাটের বাল হওয়ার কথা মাথায় রেখে বুঝে শুনে পদক্ষেপ নেন,তখন আবার পুলিশ হয়ে যান অথর্ব বাহিনী স্বৈরাচারের দালাল।পুলিশ স্বাধীনতার পরে কখনই স্বাধীন বাহিনী হিসাবে গড়ে উঠেনি,আর এখনো পুলিশ স্বাধীন নয়।
পুলিশ কে কোন সরকারেই স্বাধীন ভাবে কাজ করতে দেয়নি।
তবে এটাও সত্য যে পুলিশের কিছু অতিউৎসাহী সদস্যর ব্যক্তিগত সুবিধা পাবার কারণে উর্ধ্বতন কর্মকর্তাদের স্বৈরাচারী মনোভাব ও দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তার অধস্তন সদস্যদের ফরমায়েশী আদেশে অমানবিক ও শৃঙ্খল বিরোধী কাজ করাতে বাধ্য করান।

তবুও সাধারণ মানুষের শেষ ভরসাস্থল এই বাংলাদেশ পুলিশ বাহিনী।

বর্তমানে বাংলাদেশে ২লক্ষ ৩০ হাজারের মতো পুলিশ সদস্য আছেন।২০ কোটি জনগনের দেশে পুলিশের এই সংখ্যা অতি সামান্য।আপনারা খেয়াল করে দেখবেন শহরের বাইরের থানাগুলোতে ২০/২৫ জন পুলিশ সদস্য থানায় কর্মরত থাকেন।ওই থানার মোট জনবল প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ।এতো মানুষের বিপরীতে এই কয়টা পুলিশ কি প্রতুল?

ডা: জাহেদুল হক,ব্যারিস্টার ফুয়াদ হাসান কিংবা চিলমারীর ল্যাঙড়া নাহিদ হাসানের মতো জ্ঞানপাপীরা যখন নিজেদের বুদ্ধিমান আর শ্রেষ্ঠ পন্ডিত হিসাবে জাহির করতে ইতিহাস বিকৃতি,রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী কে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দেন,জনশুন্য সমর্থণ নিয়ে জাতীয় ইস্যুতে কথা বলে দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে উস্কানিমূলক স্ববিরোধী বক্তব্য দেন।
অথচ দেখবেন এই গুলো বড় ফাকিবাজ।নিজেদের রুজিরোজগারের যেই মাধ্যমটি সেখানে ফাকিবাজি করছে।টকশো তে আর পত্রিকায় পান্ডিত্য জাহির করতে লম্বা লেকচার আর বক্তব্য যে দেন!তা এরা কি এদের ওপর অর্পিত সরকারী বা আধা সরকারী দায়িত্ব ঈমানের সাথে পালন করছেন।খোজ নিয়ে দেখেন অবশ্যই না।
যাই হউক এখন আসি পুলিশের জীবন নিয়ে।পুলিশের জীবন কি তাহলে পিপীলিকার মতো?
তারা কি মানুষ নয়?

সংবদ্ধ হয়ে নাগরিকরা সাংবিধানিক অধিকার আদায়ে রাস্তায় আন্দোলন করতে নামলে পুলিশ বাধা দিতে পারবে না।আন্দোলন করতে গিয়ে যদি আন্দোলনকারী রাষ্ট্রের সম্পদ নষ্টও করেন তবুও পুলিশ বাধা দিতে পারবেন না।কারণ এই সম্পদ তো তাদেরই ট্যাক্সের টাকায় করা।

কারণ তারা সাংবিধানিক ভাবে নাগরিক অধিকার আদায়ে রাস্তায় আন্দোলনে নেমে জ্বালাও পোড়াও সহ দুইচারজন সাধারণ পথচারীকে আহতও করবেন।
তবুও পুলিশ কিছু করতে পারবে না,মানে কোন রকম একশন নিতে পারবেন না।

পুলিশ যদি আন্দোলনকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিরুদ্ধে কোন রকম একশন নেন,তাহলে পুলিশ কে পিটিয়ে হত্যা করা হবে অথবা পুড়িয়ে ভৎস্য করে দেওয়া হবে।
আন্দোলন কারি নেতাদের সাথে তর্ক করা হলে বা জোরপূর্বক পুলিশ একশন নিলে জড়িত পুলিশ সদস্যদের তালিকা করে বিশেষ ট্র‍্যাইবুনাল বানিয়ে তাদের বিচার করতে হবে।

দেশ বড় কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।
সামনে নির্বাচন এবং পতিত আ লীগ অস্তিত্ব জানান দিতে মড়ন কামড় দেওয়ার সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন।

তাহলে কি পুলিশের জীবন আবার পিপীলিকার জীবনের মতো হবে।

পুলিশ তাহলে যখন যে সরকার আসবে তখন তাদের আজ্ঞাবহ হবেন।রাস্তায় নেমে আন্দোলনকারীরা রাষ্ট্রের সম্পদ নষ্ট করবেন,জ্বালাও পোড়াও করবেন,পুলিশ বাধা দিলে তাদের পিটিয়ে এবং পুড়িয়ে হত্যা করবেন।এই হত্যার কোন বিচার হবে না।আর এই সংস্কৃতি চলতেই থাকবে।এই সংস্কৃতি এই বাংলাদেশে চালু হবে।পুলিশের জীবন পিপীলিকার মতো হবে।

এইভাবে চলতে থাকলে দেশ দেউলিয়া হয়ে যাবে।পুলিশের এসআই থেকে শুরু করে ওপর লেভেলের পদগুলোতে মেধার স্বাক্ষর রেখে আসতে হয়।এস আই থেকে শুরু করে আইজিপি পর্যন্ত প্রায় ৫০ হাজার সদস্য আছেন।এই ৫০ হাজার জনেই কি মেরুদণ্ডহীন,বিবেকহীন,দেশপ্রেমহীন?নাহ আমার বিশ্বাস এরা সবাই দেশ প্রেমিক খাটি সৈনিক।এই দেশ আপনাদের হাতে নিরাপদ।সাংবিধানিক ভাবে এই রাষ্ট্রের নিরাপত্তা আপনাদের হাতেই তুলে দেওয়া হয়েছে।আর এই দেশের প্রত্যেকটা নাগরিকই আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।সুতারাং আইন ও বিবেক দিয়ে চলুন।এর বাইরে এক মহুর্তও নয়।

সাম্প্রতিক সময়ে কুড়িগ্রাম জেলা পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন।৩৯০ জন প্রার্থী প্রাথমিক বাচাই পর্ব উত্তীর্ণ হয়ে চুড়ান্ত উত্তীর্ণ হবার অপেক্ষা করছেন।এই ৩৯০জনের বিপরীতে মিনিমাম ২০ হাজার আবেদন কারী ছিলো।আর ২০ হাজার আবেদনকারী মধ্যে ১০ হাজার জনের ফেসবুক প্রোফাইল চেক করলে হয় পোস্টে অথবা কমেন্টে পুলিশ কোন চ্যাটের বাল কথাটা লেখা আছে?তবুও তারা পুলিশের চাকুরী চায়।যারা পুলিশ কে নিয়ে নোংরা খাটো করে কথা বলে তারাই রাতের আধারে পুলিশের সাথে সখ্যতা গড়ে তুলে।
পুলিশের সদস্যর যে কোন মৃত্যু কাম্য নয়।

অদূর ভবিষ্যতে পুলিশ কে আঘাত করার সাহস যেন কেউ আর দ্বিতীয়বার না দেখায় পুলিশ কে সেই ব্যবস্থাই নিতে হবে।

নইলে পুলিশের জীবন পিপীলিকার জীবনই হবে।

উল্লেখ আমি ব্যক্তিগত জীবনে দুইবার পুলিশ কর্তৃক অন্যায়ের শিকার হয়েছি।সেইদিকে যাবো না।

কারণ ব্যক্তিগত স্বার্থের চেয়ে জনগনের স্বার্থকে বড় করে দেখতে হবে।দেশের সার্বিক পরিস্থিতি খুবই লাজুক।

পুলিশ কেই সাহসী এবং সাংবিধানিক পদক্ষেপ নিয়ে দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়চিত্তে শপথ নিতে হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park