1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পুকুর খননের মাটি দিয়ে সড়কপাশ ভরাট:স্থানীয়দের উদ্বেগ - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

পুকুর খননের মাটি দিয়ে সড়কপাশ ভরাট:স্থানীয়দের উদ্বেগ

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর,(দিনাজপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২২ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর পৌরশহরের নবাবগঞ্জ সড়কের পাশে পুকুর খননের মাটি দিয়ে গাড়ি চলাচলের পাশের অংশ, নালা ও পানি নিষ্কাশনের জায়গা ভরাট করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বেশ কিছুদিন ধরে ভেকু দিয়ে একটি পুকুর খনন করা হচ্ছে। সেই খননকৃত মাটি ট্রাক্টর যোগে এনে নবাবগঞ্জ সড়কের পাশের কিছু অংশে ফেলা হচ্ছে। এতে পানি চলাচলের স্বাভাবিক পথ সংকুচিত বা বন্ধ হয়ে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি বাড়তে পারে বলেও মত তাদের।

তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভরাট কাজটি ব্যক্তিগত উদ্যোগে করা হচ্ছে এবং এতে জনসাধারণের চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না। প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে কি না—এ বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

সচেতন মহলের মতে, সড়ক, নালা বা পানি নিষ্কাশনের জায়গা ভরাট করা হলে তা পরিবেশ ও জনস্বার্থের পরিপন্থী হতে পারে। এ ধরনের কাজের ক্ষেত্রে প্রযোজ্য আইন ও বিধি মেনে চলা বাধ্যতামূলক। বিশেষজ্ঞদের মতে, পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হলে বর্ষাকালে জলাবদ্ধতা ও সড়ক ক্ষতির আশঙ্কা থাকে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের বক্তব্য জানতে চেষ্টা করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে কোনো ধরনের ভোগান্তি না হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park