1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাবনা-৪ প্রার্থী পরিবর্তনের দাবিতে ঈশ্বরদীতে বিক্ষোভ-মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

পাবনা-৪ প্রার্থী পরিবর্তনের দাবিতে ঈশ্বরদীতে বিক্ষোভ-মিছিল

মোঃসজিব হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার,পাবনা //

 

 বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় হাইকমান্ডের নেতৃবৃন্দের কাছে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে প্রাথমিকভাবে মনোনীত এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের প্রার্থীতা পরিবর্তনের দাবিতে ঈশ্বরদীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিএনপিনেতা  জাকারিয়া পিন্টুর নির্দেশনায় ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এসব কর্মসুচির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ ও যুবদল নেতা জাকির হোসেন জুয়েলের নেতৃত্বে আয়োজিত এসব কর্মসুচিতে বিএনপিনেতা সেন্টু সরদার,বিষ্ট সরকার, কামাল পারভেজ চাঁদ,পিপ্পু হোসেন,থানা  বিএনপির সাবেক প্রচার সম্পাদক আলমগীর হোসেন,যুবদল নেতা এনামুল হোসেন আতিয়ার,মতিয়ার রহমান,হিরোক সরদার ও ছাত্রদল নেতা শাওনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ বলেন,আওয়ামীলীগ থেকে আসা সাবেক ছাত্রলীগের কেন্দ্রিয় সভাপতি হাবিবুর রহমান হাবিবের পাবনা-৪( ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের মনোনয়ন পরিবর্তণের দাবি জানান সর্বস্তরের জনগণ এবং তৃণমূল বিএনপি নেতাকর্মীরা। এর আগে ঈশ্বরদীর জিরোপয়েন্ট বাস টার্মিনাল থেকে একটি বিশাল মিছিল শহর প্রদক্ষিণ শেষে বাজারের টেম্পোস্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park