মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার,পাবনা //
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় হাইকমান্ডের নেতৃবৃন্দের কাছে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে প্রাথমিকভাবে মনোনীত এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের প্রার্থীতা পরিবর্তনের দাবিতে ঈশ্বরদীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিএনপিনেতা জাকারিয়া পিন্টুর নির্দেশনায় ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এসব কর্মসুচির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ ও যুবদল নেতা জাকির হোসেন জুয়েলের নেতৃত্বে আয়োজিত এসব কর্মসুচিতে বিএনপিনেতা সেন্টু সরদার,বিষ্ট সরকার, কামাল পারভেজ চাঁদ,পিপ্পু হোসেন,থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আলমগীর হোসেন,যুবদল নেতা এনামুল হোসেন আতিয়ার,মতিয়ার রহমান,হিরোক সরদার ও ছাত্রদল নেতা শাওনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদ বলেন,আওয়ামীলীগ থেকে আসা সাবেক ছাত্রলীগের কেন্দ্রিয় সভাপতি হাবিবুর রহমান হাবিবের পাবনা-৪( ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের মনোনয়ন পরিবর্তণের দাবি জানান সর্বস্তরের জনগণ এবং তৃণমূল বিএনপি নেতাকর্মীরা। এর আগে ঈশ্বরদীর জিরোপয়েন্ট বাস টার্মিনাল থেকে একটি বিশাল মিছিল শহর প্রদক্ষিণ শেষে বাজারের টেম্পোস্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়।