1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাবনায় ডিবি পুলিশের নতুন ওসি হিসেবে আব্দুস ছালামের দায়িত্ব গ্রহণ, অপরাধ দমনে জোরদারের প্রত্যাশা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পলিটেকনিকে রেকর্ডসংখ্যক ভর্তি আবেদন, ৪০ হাজার আসনের বিপরীতে ফরম তুলেছেন ৮০ হাজার শিক্ষার্থী দুর্গাপুরে খিঁচুনিতে কাতর ৩ বছরের রায়হানা,চিকিৎসায় ডেপুটি স্পিকারের সহায়তা চান পরিবার দেবীগঞ্জে কর্মসূচিতে যাওয়ার পথে যুবলীগ নেতাসহ আটক ৪ সেন্টমার্টিনে নিম্ন আয়ের পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ ​বেলকুচিতে ১১ দলীয় জোটের লং মার্চ উপলক্ষে ইউএনও ও থানায় জামায়াতের অনুলিপি প্রদান সফাত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হলেন শিক্ষানুরাগী আনছার আলম কোরেশী। জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু পাবনায় ডিবি পুলিশের নতুন ওসি হিসেবে আব্দুস ছালামের দায়িত্ব গ্রহণ, অপরাধ দমনে জোরদারের প্রত্যাশা উল্লাপাড়ায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম রতন গ্রেপ্তার

পাবনায় ডিবি পুলিশের নতুন ওসি হিসেবে আব্দুস ছালামের দায়িত্ব গ্রহণ, অপরাধ দমনে জোরদারের প্রত্যাশা

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার, পাবনা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার, পাবনা
পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা আব্দুস ছালাম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার আবু আশ্রাফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুস ছালাম এর আগে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দায়িত্বকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে তিনি দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তাকে জেলা গোয়েন্দা পুলিশের গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মূলত গোপন তথ্য সংগ্রহ, অপরাধ তদন্ত এবং বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ দায়িত্ব পালনে আব্দুস ছালামের অভিজ্ঞতা ও নেতৃত্ব জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে ডিবি পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে এবং মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি আসবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park