
মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা:
নাটোর স্টেশনের চামড়ার গোডাউনে আটকিয়ে ভুক্তভোগী খোকন নামে এক ব্যক্তির কাছ থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা ডাকাতি।
সোমবার (৩০অক্টোবর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী হলেন পাবনা সদর , দাপুনিয়া ইউনিয়নের,খোঁকড়া গ্রামের মৃত তাইজাল প্রামাণিকের ছেলে মো: খোকন প্রামাণিক। ভুক্তভোগী খোকন বলেন আমি একজন ভাংড়ি ব্যবসায়ি মুঠোফোনে যোগাযোগ করে আমি এবং আমার পার্টনার নাটোর ভাংড়ি মাল কেনার উদ্দেশ্য যায়। মুঠোফোনে যোগাযোগ করে গন্তব্য স্থানে পোছালে আমাকে এবং আবার সাথে থাকা ব্যবসায়ীক পার্টনার বেলাল হোসেনকে চার জন মিলে ঘেরাও করে ।পরিস্থিতি খারাপ দেখে আমার সাথে থাকা বেলাল পালিয়ে যায়। আমাকে ধরে এক নির্জন জায়গা নিয়ে এক রুমের মধ্যে আটকে রাখে। একে একে চারজন থেকে প্রায় ২০ জন ডাকাত দল চলে আসে এবং আমার কাছে থাকা ১ লাখ ৭৫ হাজার টাকা জোরপূর্বক নিয়ে নেই। তার পর আরো টাকা দাবি করে টাকা দিতে রাজি না হলে আমাকে বেধড়ক মার ধর করে এবং মেরে ফেলার হুমকি দেয়।পরে আমার সাথে থাকা ব্যক্তির সাথে যোগাযোগ করে আরো ৫ হাজার টাকা দিলে প্রায় ৪ ঘন্টা পর আমাকে মুক্তি দেই এই ডাকাত দল।