1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পানির অভাবে শুকিয়ে যাচ্ছে ডাউকা নদীসহ জগন্নাথপুরের ছোট বড় অনেক নদী - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পানির অভাবে শুকিয়ে যাচ্ছে ডাউকা নদীসহ জগন্নাথপুরের ছোট বড় অনেক নদী

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

মোঃ  মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

 কালের আবর্তে পরিবর্তন হয়ে যাচ্ছে অনেক কিছুই। তেমনি বর্ষা মৌসুম শেষে সুনামগঞ্জের জগন্নাথপুরে ডাউকা, নলজুরসহ কয়েকটি নদ-নদীর পানি শুকিয়ে নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। আবার দখল, দূষণ আর ভরাটের কারণে সংকুচিত হয়ে পড়ায় মরে যাচ্ছে নদীগুলো।

বর্ষা মৌসুমে পানি থাকলেও নদীর গভীরতা কম থাকায় অগ্রহায়ন মাসের দিকে নদ-নদী শুকিয়ে যায়। পানির অভাবে কৃষি জমির সেচ কাজ ব্যাহত হবার পাশাপাশি দেশী মৎস্য সম্পদ ও জীব-বৈচিত্র হুমকির মুখে পড়েছ। এর প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। স্থবির হয়ে গেছে হাটবাজারগুলো। 

এক সময় নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা বানিজ্য কেন্দ্র জগন্নাথপুর বাজারসহ বিভিন্ন হাটবাজারে নদী পথের সঙ্গেও সহজলভ্য অপেক্ষাকৃত কম ঝুকিপূর্ণ নৌ যোগাযোগে ব্যবসা বানিজ্য চলছে। নানা কারনে অস্তিত্ব সংকটে থাকা ডাউকা ও নলজুর নদী সৌন্দর্য, পূর্ব জৌলুশ ও স্বকীয়তা হারিয়ে খালে পরিনত হয়েছে। নদী পথে পণ্য পরিবহনে খরচ কম হলেও বর্তমান সময়ে এলাকার সব নদীপথ বন্ধ হয়ে যাওয়ায় অধিক খরচে ব্যবসায়ীদের স্থল পথে পন্য পরিবহন করতে হচ্ছে। বিগত বছর নলজুর নদী খননের মাটি নদীর পাড়ে রাখার কারণে অধিকাংশ নদীর তলদেশ পলিজমে ভরাট হয়ে গেছে। অথচ এক সময় এসব নদীতে বছর জুড়েই পানি থাকত। নদীতে চলাচল করত ছোট-বড় নৌকা। চলত রমরমা ব্যবসা-বানিজ্য। কালের আবর্তমানে সেসব এখন ইতিহাস। জগন্নাথপুর হাট থেকে এক সময় নৌকায় করে শত শত মন ধান, পাট, সরিষা, গমসহ নলজুর নদীর সকল কৃষিজাত পন্য সুনামগঞ্জ, সিলেটসহ দেশের বিভিন্ন মোকামে সরবরাহ হত। আবার সেসব মোকাম থেকে নানা পন্য এখানে এনে পাইকারি দামে বিক্রি করতো। কম খরচে সহজ লভ্য পরিবহন সুবিধা ভোগ করলেও এখন আর ওই সুবিধা তারা পান না। এখন বছরে ৪ মাস নৌ পথে নৌকা চলাচল করতে পারে। অবশিষ্ট আট মাস কোন রকম নৌকা চলাচল করতে না পারায় আগের মতো আর ব্যবসায়ীরা নৌপথে সহজে ব্যবসা করতে পারছে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park