1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর বাধায় ভাঙ্গা হল জিরো সিমানার পাকা বাড়ি - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর বাধায় ভাঙ্গা হল জিরো সিমানার পাকা বাড়ি

আব্দুস সামাদ,পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২০৩ বার পঠিত

আব্দুস সামাদ,পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ধবলসতী রহমানপুর মৌজার ৮২৯ নম্বর মেইন পিলারে কাছে সীমান্তের দরিদ্র কৃষক আবু তালেব (৫২) এর আধাপাকা বাড়ি শনিবার (২৬জুলাই) দুপুরে ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন ও বিজিবি।

জানা যায়, কৃষক আবু তালেবের চার কক্ষ বিশিষ্ট একটি আধাপাঁকা টিনসেড বাড়ি নির্মাণের কাজ চলছিল ইট গাঁথার কাজ শেষ। যখন তিনি বাড়ির ছাঁদের টিনসেড দিবেন তখনই বাড়ি নির্মাণে বাধা দেয় প্রথমে বিএসএফ তারপর বিজিবি। এরপর আজ ভেঙে দিয়েছে।
৬১ বিজিবি ধবলসতী ক্যাম্প কমান্ডার বাদশাহ মিয়া জানান আন্তর্জাতিক সীমানা আইন অনুযায়ী দেড়শ গজ এর মধ্যে বাড়িটি থাকায় ভারতীয় বিএসএফ এর অভিযোগের প্রেক্ষিতে উর্ধতন কতৃপক্ষের নির্দেশে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ভাঙ্গা হয়েছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন জেলার উর্ধতম কতৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশে বিজিবির সহযোগিতায় বাড়িটি ভাঙ্গা হয়েছে।
কৃষক আবু তালেব জানান, আমার বাড়িটি গত এক বছর আগে থেকেই নির্মাণ করে আসছি বিএসএফ ও বিজিবি সব সময় দেখে আসছে কিন্ত গত ৫আগষ্টের পর হঠাৎ একদিন বলে কাজ বন্ধ করেন। সে অনুযায়ী কাজও বন্ধ করলাম। কিন্ত আজ ভেঙ্গে দিয়ে গেল। আমি এর সুষ্ঠ বিচার চাই। যদি ভাঙ্গারই ছিল তাহলে আগে কেন বলে নাই?

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park