1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাটগ্রাম পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কর্মসূচি - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

পাটগ্রাম পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কর্মসূচি

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম (লালমনিরহাট)  প্রতিনিধি 

লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌর সভার উদ্দোগে গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।  এ কর্মসুচীর উদ্বোধন  করেন পাটগ্রাম  উপজেলা নির্বাহী কার্মকর্তা ও পাটগ্রাম পৌর মেয়র (ভারপ্রাপ্ত) নূরুল ইসলাম। 

এ কর্মসূচির আলোকে পর্যায়ক্রমে পাটগ্রাম পৌর সভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন নর্দমা ও জলাশয়ে যেখানে পানি জমে থাকে ও মশা তার লার্ভার মাধ্যমে বংশ বিস্তার করতে পারে সে সকল স্থানে ঔষধ স্প্রে করা হচ্ছে। 

পাটগ্রাম পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের সুপার ভাইজার সাইফুল ইসলাম রাজু জানান ফগার মেশিন নষ্ট থাকায় জরুরি ভিত্তিতে স্প্রে মেশিনে মশা নিধন  ঔষধ ছিটানো হচ্ছে। 

এসময় উপস্থিত ছিলেন সাবেক শিবির সভাপতি ও জামায়াতের রোকন সোহেল রানা প্রেসক্লাব সভাপতি ইফতেখার আহাম্মেদ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, আমিনুর রহমান বাবুল, ও পৌর সভার পরিচ্ছন্নতা কর্মী সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park