1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাটগ্রাম থানায় ওপেন হাউস ডে পালন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পাটগ্রাম থানায় ওপেন হাউস ডে পালন

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম
লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম থানায় গতকাল মঙ্গলবার (২৬নভেম্বর) পাটগ্রাম থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে’র আয়োজন করা হয়।
গত ২০০৭সাল থেকে পুলিশের ওপেন হাউজ ডে ব্যবস্থা চালু করা হলেও পরবর্তী সময়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকার যে কোন ওপেন হাউজ ডেতে সাধারণ মানুষের অংশগ্রহণ ব্যতিরেকে দলীয় লোকজন দিয়ে পুলিশের ওপেন হাউজ ডে কার্যক্রম কে ব্যহত করে। কিন্তু পাটগ্রাম থানার ওপেন হাউজ ডে ছিল সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণ।
উক্ত ওপেন হাউজ ডে তে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আশরাফুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার তরিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন জামায়াতের নেতা আনোয়ারুল ইসলাম রাজু মাওলানা আতাউর রহমান,উপজেলা বিএনপির পৌর আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, সাধারন সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান, উপজেলা বিএনপির সিঃযুগ্নআহবায়ক আলহাজ্ব সফিকার রহমান, উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল (প্রধান শিক্ষক), মাহফুজার রহমান মিলন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জগতবেড় ইউনিয়ন শাখা। বাংলাদেশ জামায়াতী ইসলামীর পৌর আমির সোহেল রানা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু,প্রেস ক্লাবের সভাপতি ইফতেখার আহমেদ, সাধারন সম্পাদক এস আই সবুজ, আব্দুস সামাদ,বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে গোলাম আজম, পেশ ঈমাম নজরুল ইসলাম, মোয়াজ্জেম হাফিজুল ইসলাম হাফিজ, ও সামাজিক কর্মকান্ডে জড়িত বিভিন্ন পেশাজীবি ও সাংবাদিকবৃন্দ। পাটগ্রাম-লালমনিরহাট রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা মাদক সেবন চোরাচালান, ট্রাফিক আইন, অনলাইন জুয়া, দহগ্রাম ও বুড়িমারী সীমান্ত দিয়ে মানব পাচার, জমা-জমি সংক্রান্ত বিরোধ, অবৈধ বোমা মেশিন দিয়ে পাথর বালু উত্তোলন, বাল্য বিবাহ বিষয়ে বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অংশগ্রহণ করা সাধারণ মানুষ বক্তারা সবার বক্তব্যে পাটগ্রাম উপজেলার বিভিন্ন অসংগতি তুলে ধরেন। পরিশেষে পুলিশ সুপার প্রতিটি এলাকায় ভলান্টিয়ার টিম গঠণ করে সকল সমস্যার সমাধান করা এবং পুলিশ ও জনগনের মধ্যে কানেকটিভিটি বাড়াতে তিনি সকলের প্রতি আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park