1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাটগ্রাম উপজেলা বাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন, জিয়া পরিষদের পাটগ্রাম উপজেলা সভাপতি - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

পাটগ্রাম উপজেলা বাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন, জিয়া পরিষদের পাটগ্রাম উপজেলা সভাপতি

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জিয়া পরিষদ এর সভাপতি মোঃ আখতারুজ্জামান সওদাগর রাজু শুভেচ্ছা বার্তায় বলেন, রমজান মাস সারাবিশ্বের মুসলিম উম্মাহর সবচেয়ে পবিত্র মাস। রমজানের এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং আমাদের আত্মাকে ভিতর থেকে আলোকিত করুক। এই মাসে বান্দারা সিয়াম সাধনার মধ্যদিয়ে মহান আল্লাহ তায়ালার আরো নৈকট্য লাভের সুযোগ পায়।
তিনি বলেন, রমজান কেবল রোজা রাখার জন্যই নয়, ক্ষুধার্তদের খাওয়ানো, অন্যকে সাহায্য করা, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, অন্যকে নিয়ে সমালোচনা না করা । এটাই রমজানের চেতনা। রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়।
তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজান মাস রহমত, বরকত ও মাগফিরাতের মহান বার্তা নিয়ে আমাদের দ্বারে উপস্থিত হয়েছে। রমজানের প্রতিটি ক্ষণ রহমত ও বরকতে পরিপূর্ণ। এ মাসেই রয়েছে হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ মহিমান্বিত রাত লাইলাতুল কদর।
পরিশেষে শুভেচ্ছা বার্তায় তিনি পাটগ্রাম উপজেলা বাসি সহ সকল মুসলিমদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে সকলকে মাহে রমজানের মোবারকবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park