1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাটগ্রাম উপজেলার বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

পাটগ্রাম উপজেলার বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১৯৭ বার পঠিত


আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের পক্ষে ৩১ দফা বাস্তবায়ন কল্পে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বাউরা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ- সহযোগী সংগঠনের আয়োজনে এ যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ যৌথ কর্মীসভায় সভাপতিত্ব করেন বাউরা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। বাউরা ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত )সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোস্তাজীর লিমনের সঞ্চালনায় এ সভায় বাউরা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ১০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সপিকার রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, উপজেলা বিএনপির সদস্য শওকত হায়াত প্রধান বাবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরশ উল আজম বসুনিয়া,

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজ আলম রিফাত প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park