1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাটগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

পাটগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

আব্দুস সামাদ
পাটগ্রাম লালমনিরহাট, প্রতিনিধি

লালমনিরহাট জেলায় পাটগ্রামে  

 ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে গতকাল রোববার (১৩ অক্টোবর)  আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় শহীদ আফজাল মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল ইসলাম বলেন , প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগেও আমরা কষ্ট পাই।

কিছু মানুষের দায়িত্বহীন আচরণ অনেকের জন্য ভোগান্তি নিয়ে আসে। নদীর কূল ভরাট করা ও খাল আটকে জলাবদ্ধতা তৈরি করার মতো মন্দ কাজ বন্ধে অনেক কিছু করার আছে।

মনে রাখা দরকার, সমস্যা যতটা প্রকট সমাধানে ততটাই সক্রিয় হতে হবে।  

এগুলো বাস্তবায়ন হলে সংকট থেকে উত্তরণের সুযোগ সৃষ্টি হতে পারে। তবে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে পেরে ওঠা কঠিন। প্রাকৃতিক দুর্যোগের সময় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আলোচনা অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী, পাটগ্রাম ফায়ার সার্ভিস অফিসার ইনচার্জ মফিদুল ইসলাম,স্হানীয় গণমাধ্যম কর্মীরা উপস্হিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা  চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এছাড়া ফায়ার সার্ভিসের মাধ্যমে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পকালে রক্ষা পাওয়ার উপায় নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park