1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাটকেলঘাটা ভূমি অফিস সরানোর প্রতিবাদে মানববন্ধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পাটকেলঘাটা ভূমি অফিস সরানোর প্রতিবাদে মানববন্ধন।

শেখ আল আমিন হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

শেখ আল আমিন হোসেন।।
তা’লা প্রতিনিধি

সাতক্ষীরায় পাটকেলঘাটা ভূমি অফিস তালায় স্থানান্তর করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার(৪ নভেম্বর) সকালে পাটকেলঘাটা বাজার উন্নয়ন কমিটির আয়োজনে  সাতক্ষীরা খুলনা মহাসড়কে বলফিন্ড এলাকায় ঘন্টাব্যাপি  মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

পাটকেলঘাটা বাজার উন্নয়ন কমিটির সভাপতি ও কুমিরা সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে  মানববন্ধনে বক্তব্য দেন,  নগরঘাটার সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী সরদার, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, তালা উপজেলা কৃষকদলের সভাপতি মামুন, তালা উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক  মোশারফ হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সদস্য সচিব শেখ আল আমিন হোসেন ।  

সাতক্ষীরা জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলীহোসেন,তালা,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিচ, পাটকেলঘাটা বনিক সমিতির সভাপতি সরদার আব্দুল লতিফ, খলিষখালী যুবদলের সভাপতি মেহেদি হাসান প্রমুখ। এসময় বক্তারা বলেন, পাটকেলঘাটার এই ভূমি অফিসের মাধ্যমে স্থানীয় মানুষ দীর্ঘদিন সেবা পেয়ে আসছে। এটি তালায় স্থানান্তর করলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়বে। যোকোন মুল্যে এটি স্থানন্তর বন্ধ করার জন্য প্রশাসনের সুদৃষ্টি  কামনা করেন।

তাদের দাবি না মানা হলে পরবর্তীতে বৃহৎ কর্মসূচি পালন করা হবে বলে   হুশিয়ারি দেন বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park