1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাকশী রেলওয়ে চন্দ্রপ্রভাবিদ্যাপীঠ স্কুলে শতবর্ষপূর্তি অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পাকশী রেলওয়ে চন্দ্রপ্রভাবিদ্যাপীঠ স্কুলে শতবর্ষপূর্তি অনুষ্ঠিত

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৫২ বার পঠিত

 

বাংলাদেশ রেলওয়ের দেড়’শ বছরের ইতিহাসের সাথে পাকশীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান  চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা দেশ পেরিয়ে বিদেশেও পাকশীর ঐতিহ্যকে তুলে ধরে রেলওয়ে শহরকে সমৃদ্ধ করেছেনে এবং রেলওয়েকেও নানাভাবে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। শনিবার বিকেলে পাকশী চন্দ্রপ্রভাবিদ্যাপীঠের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শর্তবর্ষপূর্তি অনুষ্ঠানের আহবায়ক গোলাম মোস্তফা রবির সভাপতিত্বে শর্তবর্ষপূর্তি অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার,পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত জিএরম আহমেদ হোসেন মাসুম, শতবর্ষপূর্তি অনুষ্ঠানের সদস্য সচীব বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ আলী খান মঞ্জু,এলাকার কৃতিসন্তান ও পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান ও সচীব আমিনুল আহসান কামাল,ডিআর এম,শাহ সুফি নুর মোম্মদ, বিভাগীয় প্রকৌশলী টু বীরবল মন্ডল,বিভাগীয় প্রকৌশলী এক—,ডিএসটিই এম,এম,রাজিব বিল্লাহ,লায়ন আবুল বাশার,সহ অন্যান্য রেলওয়ে পাকশী বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। আয়োজকরা প্রধান অতিথিকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতে সুরে জাতীয়সহ অন্যান্য পতাকা উত্তোলনের মাধ্যমে  অনুষ্ঠানের সুচনা করা হয়।

এর আগে রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন,ঈশ্বরদী লোকোসেড,ক্যারেজ ডিপো,স্টেশন,হার্ডিঞ্জ ব্রীজ পরিদর্শন এবং দ্বিতীয় হার্ডিঞ্জ ব্রীজ নির্মানেরস্থান পরিদর্শন শেষে দায়িত্বরত কন্ট্রোলারদের নানা সমস্যার খোজখবর নেন। ডিআরএম এর সম্মেলন কক্ষে পশ্চিমাঞ্চল রেলের রাজশাহী জোন ও পাকশী বিভাগীয় প্রধানদের নিয়ে সরকারের নির্দেশনা মতে যাত্রী সেবার মানোন্নয়নে অনুষ্ঠিত মত বিনিময় সভায় রেলসেবাকে আরও গতিশীল করতে নানা দিক নির্দেশনা প্রধান করেন তিনি।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park