
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ভিতরে মেইন গেট থেকে আজ বৃহস্পতিবার সকাল ১১:০০ টার সময় আরটিআর মডেলের ১৬০ সিসি যা রেজিস্ট্রেশন নং ১১-৪২১৩ জয়পুরহাট -ল – একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে শান্তি চন্দ্র বর্মন পাঁচবিবি থানায় একটা অভিযোগ দায়ের করেন। পৌরসভার রাধানগর গ্রামের শান্তি চন্দ্র বর্মন (৬৪) পিতা মৃত জয়দেব চন্দ্র বর্মন তিনি বলেন আমি ১১ টায় টি, সি,বি পূন্য উত্তোলনের জন্য মোটরসাইকেলটি রাখিয়া অফিসের ভিতরে যাই এবং কিছুক্ষণ পর এসে দেখি আমার মোটরসাইকেলটি নেই, এদিক সেদিক খোঁজাখুঁজির করেও পাওয়া যায়নি, বাদি শান্তি চন্দ্র বর্মন আরো বলেন পাঁচবিবি পৌরসভার মেইন গেটে ওয়াদুদ নামে একজন সিকিউরিটি গার্ডের দায়িত্ব থাকা সত্বেও কিভাবে মোটরসাইকেল চুরি হয় এবং মেইন গেট থেকে সরাসরি বাহির গেট পর্যন্ত একটি সিসি ক্যামেরা লাগানো আছে তবে পৌরসভা কর্তৃপক্ষ জানান সিসি ক্যামেরাটি নষ্ট হয়ে গেছে ।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল ইসলাম বলেন একটা চুরির অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে