1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবির পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতা গফুর মন্ডল - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

পাঁচবিবির পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতা গফুর মন্ডল

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি(উপজেলা)
প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের সর্বৃহৎ মহোৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা এম এ গফুর মন্ডল। এসময় নিজ তহবিল থেকে মন্দির পরিচালা কমিটির হাতে নগদ অর্থ তুলে দেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা বিএনপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রথমে উপজেলার রুনিহালী সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরে পর্যায়ক্রমে ৭নং কুসুম্বা ইউনিয়নের অন্যান্য পূজা মন্ডপ পরিদর্শনে যান।
পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সনাতান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গা পূজা হোক আনন্দ উৎসবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে আছি। আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মানে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই।
পূজা মন্ডপ পরিদর্শনকালে সফর সঙ্গী ছিলেন
প্রভাষক সাইদুর রহমান, কুসুম্বা ইউনিয়ন বিএনপির নেতা শামীম হোসেন,
যুবদলের নেতা ইরফান হোসেন, ছাত্রদলের ইউনিয়ন দপ্তর সম্পাদক নুরুল্লাহ মন্ডল,
স্বেচ্ছাসেবক দলের থানা যুগ্ন আহবায়ক মোঃ ওসমান আলী, ইউনিয়ন বিএনপি’র মোঃ সামিউল আজিম, সাখাওয়াত হোসেন, হাবিবপুর উচ্চ বিদ্যালয় শিক্ষক মোহাম্মদ বাবু মণ্ডলসহ অনেকেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park