1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবির কচুরলতি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে ১৫ টি দেশে,  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

পাঁচবিবির কচুরলতি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে ১৫ টি দেশে, 

ইদ্রিস আলী  পাঁচবিবি উপজেলা প্রতিনিধি  
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

 

 

ইদ্রিস আলী

পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

 

পাঁচবিবির কচুরলতি বিশ্বের প্রায় ১৫টি দেশে রপ্তানি হচ্ছে। অন্য ফসলের চেয়ে বারতি কচুরলতি-১ জাতের কচুর চাষ বেশি লাভজনক। এ কারণে এই কচুরলতি চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। স্থানীয় ও জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার মাটি অত্যন্ত ভালো হওয়ায় এখানে এই জাতের কচুর ফলন ভালো হয়। কচুরলতি অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন হওয়ায় দেশের পাশাপাশি বিদেশেও এর বেশ চাহিদা। প্রায় ৩০ বছর আগে পাঁচবিবি উপজেলার বটতলী এলাকা ও আশপাশের কিছু গ্রামের কৃষকরা সীমিত পরিসরে নিজেদের পরিবারের সবজির চাহিদা মেটাতে এই কচুরলতি চাষ শুরু করেন।

‎এরপর পরিবারের চাহিদা মিটিয়ে তারা আশপাশের হাট-বাজারে এই কচু এবং কচুরলতি বিক্রি করে আসছিলেন। এতে বেশি মুনাফা হওয়ায় তারা এই কচুর চাষে ঝুঁকে পড়েন। এরপর এখান থেকে কচু ও লতি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ শুরু হয়।

‎১৯৯৫ সালে পাঁচবিবির বটতলী এলাকায় স্থানীয়রা ভাড়া জায়গায় গড়ে তোলেন কচু ও লতির হাট। ১৯৯৮ সালে কৃষিপণ্য রপ্তানিকারকদের নজরে আসে এই লতি। এরপর থেকে এই কচুরলতি কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, ইউরোপ-আমেরিকা-অস্ট্রেলিয়াসহ বিশ্বের ১৫টি দেশে রপ্তানি হচ্ছে। ইতিমধ্যে এই কচুলতি জয়পুরহাট জেলার উল্লেখযোগ্য পণ্য হিসেবে ব্রান্ডিংও করা হয়েছে।

‎বর্তমানে বটতলী হাটে প্রকারভেদে প্রতি কেজি লতি ৪০ থেকে ৪৫ টাকা দরে কেনাবেচা হচ্ছে। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এই মৌসুমে জেলায় বারি লতিকচু-১ জাতের কচুর চাষ হয়েছে প্রায় ১২হাজার হেক্টর জমিতে।

‎এখানকার কচুলতি বিশ্বের ১৫টি দেশে রপ্তানি হচ্ছে। কিন্তু এখানে কোনো প্রসেসিং সেন্টার নেই। সরকারিভাবে এই প্রসেসিং সেন্টার যেন পাঁচবিবিতেই করা হয়। এতে এখানে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনি সরকারের রাজস্বও বৃদ্ধি পাবে।

‎জেলা কৃষি বিভাগ থেকে জয়পুরহাটে একটি প্রসেসিং প্ল্যান্ট করার জন্য প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park