1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

পাঁচবিবিতে ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৯০ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

” নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্য বিষয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে ৩ দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
২৫ মে সোমবার সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন।
পরে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে জনসচেতনতামূলক এক
আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের সিনিয়র নাজির কোরবান আলী, নাজির মেহেদী হাসান, বালিঘাটা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জাহান নুর ইসলাম, কুসুম্বা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জি এম গোলাম আজম, আওলাই ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা এম এম হান্নান, আটাপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোহসিনা আকতার, মোহাম্মদপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা তারিকুল ইসলাম, ধরঞ্জী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রেজা আরেফীন, বাগজানা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ হিস সায়াদ ও আয়মারসুলপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শামসুল ইসলাম প্রমুখ।
এর আগে উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয় থেকে একটি র‍্যালী উপজেলা চত্ত্বর প্রদিক্ষণ করে।
এছাড়াও ভূমি মালিকদের খারিজ, নামজারি বিষয়ে গণশুনানি ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park