
ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে বিধবা ভাতার কার্ডের নামের তালিকায় কুসুম্বা ইউনিয়ন পরিষদের চৌকিদার জহুরুল ইসলামের মনোনিত মোবাইল নম্বর দেওয়ার অভিযোগ উঠেছে। এতে বিধবাভাতার টাকা থেকে বঞ্চিত হচ্ছে ভুক্তভোগি শ্যামলীবালা। এমন ঘটনাটি ঘটেছে পাঁচবিবি উপজেলার ৭ নং কুসুম্বা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম মঠপাড়া গ্রামে।
ভুক্তভোগীর শ্যামলী বালার জামাই সুভাষ চন্দ্র বর্মন বলেন, আমার শাশুড়ী চাতালে কাজ করে। আমার শাশুড়ী বাড়িতে না থাকায় প্রায় ৪ থেকে ৫ মাস আগে চৌকিদার জহুরুল ইসলাম আমাদের গ্রামে এসে বলেন, তোমার শাশুড়ীর ভোটার আইডি কার্ড ও ৫০ টাকা দেন। তোমার শাশুড়ীর বিধবা ভাতার কার্ড করা হবে।তার কথা মত আমি আমার শাশুড়ীর ভোটার আইডি কার্ড ও ৫০ টাকা দেয়। কিন্ত সেই সময়ে মোবাইল নাম্বার চৌকিদারকে দিতে চাইলে তিনি তখন বলেন, মোবাইল নাম্বার পরে নেওয়া হবে। প্রায় ৪ থেকে ৫ মাস পর আমার শাশুড়ী চাতালে কাজ করার সময় বাবু মেম্বার আমার শাশুড়ীকে বলেন, তোমার নামে বিধবা ভাতার কার্ড করে দেওয়া হয়েছে এবং টাকাও তোমার মোবাইল নাম্বারে চলে গেছে। তুমি টাকা পাওনি। তখন আমার শাশুড়ী মেম্বারকে বলেন, আমি তো জানি না। আমি বাড়ি গিয়ে জামাইকে বলবো। আমার শাশুড়ী বাড়িতে এসে আমাকে বলেন, মোবাইলে বিধবা ভাতার কোনো টাকা আসছে না কি। তখন আমি আমার শাশুড়ীকে বলি আমার মোবাইলে কোনো বিকাশ বা নগদ খোলাই নেই। তাহলে কি ভাবে টাকা আসবে। পরেদিন সকালে আমি ও আমার শাশুড়ীকে নিয়ে বাবু মেম্বারের বাড়িতে যাই। আমরা বাবু মেম্বারকে এসব বিষয়ে বললাম। তারপর তিনি একটি লিস্ট বের করে দেখান শ্যামলী বালার নামে বিধবা ভাতা কার্ড হয়েছে। তখন বাবু মেম্বার বলেন, এই মোবাইল নাম্বার তোমার নয়। তখন আমরা বলি এই নাম্বারটি আমাদের নয়। এরপর বাবু মেম্বার এই ০১৭৫৯৭৯৯৪৮০ নাম্বার ফোন দিলে ফোনটি রিসিভ করেনি। পরে মেম্বার চৌকিদারের কাছে আমাদের পাঠিয়ে দেন। কুসুম্বা ইউনিয়ন পরিষদে এসে জহুরুল চৌকিদারের সাথে কথা বললে তখন সে বলে, তোমার নাম্বাটি ভুল হয়েছে। তোমার টাকা আছে পাবে। এরপর জহুরুল চৌকিদার আমাকে বলে, যে আমি মাঝে মধ্যে এই ০১৭৫৯৭৯৯৪৮০ নাম্বারটিতে কথা বলি।যেই দিন এই ০১৭৫৯৭৯৯৪৮০ নাম্বারে টাকা ঢুকেছে সেইদিন থেকে আমার ফোনটিও রিসিভ করে না। তারপর আমাকেও ওই নাম্বারটি দিল কিন্ত নাম্বারে ফোন ঢুকলেও রিসিভ হয়না।
ভুক্তভোগি বিধবা শ্যামলী বালা বলেন,আমি গত কোরবানি ঈদের আগে তিলক বাবুর চাতালে ধান শুকানো কাজ করছিলাম। সেখানে আমাকে বাবু মেম্বার এসে বললেন, তোমার তো বিধবাভাতার কার্ড করে দিয়েছি,এবং টাকা ও তো তোমার মোবাইল নাম্বারে চলে গেছে। তখন আমি বাবু মেম্বারকে বলি, আমি তো জানি না,তখন আমি বাড়িতে গিয়ে জামাই সুভাষ কে বললাম যে মোবাইলে বিধবা ভাতার কোনো টাকা আসছে কি। তখন আমার জামাই বলে আমার মোবাইলে তো নগদ বিকাশেই খোলাই নেই তাহলে টাকা কি ভাবে আসবে?। আমি অশিক্ষিত মানুষ তেমন কিছু জানিনা। মেম্বার আমাকে বলল তখন আমি জানতে পারি আমার নামে বিধবা ভাতার কার্ড হয়েছে।
এই ফোন নম্বরে ০১৭৫৯৭৯৯৪৮০ একাধিকবার ফোন দেওয়া হলে ফোনটি রিসিভ হয়না।
এবিষয়ে কুসুম্বা ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ (চৌকিদার) জহুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি এসব কথা অস্বীকার করে বলেন, আমি কিছু জানিনা।
এবিষয়ে উপজেলা সমাজসেবা অফিসের একজন কর্মকর্তা বলেন,আমি কুসুম্বা ইউনিয়নের দায়িত্বে আছি। ভুক্তভোগী অফিসে আসলে নাম্বারটি পরিবর্তন করে দেওয়া হবে।
কুসুম্বা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) শফিকুল ইসলাম বাবু বলেন, শ্যামলী একজন অসহায় নারী তাই আমি নিজে তার বিধবা ভাতার কার্ড করে দিয়েছি। কিন্ত শ্যামলীর বিধবাভাতার কার্ডে আমাদের গ্রামপুলিশ জহুরুল তার মনোনিত নাম্বার দিয়েছে। আমি এ বিষয়টি জানার পর সমাধানের জন্য গ্রামপুলিশ কে বারবার তাগাদা দিচ্ছি কিন্ত সে আমার কোন কথায় শুনছেনা।