1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে বাড়ির পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ প্রতিবেশির বিরুদ্ধে - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

পাঁচবিবিতে বাড়ির পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ প্রতিবেশির বিরুদ্ধে

জয়পুরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১২৯ বার পঠিত

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই যে নিউনিয়নে বাড়ির পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী ফরিদ হোসেনের নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে। পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের বয়রা খিদিরপুর গ্রামে এই ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বয়রা খিদিরপুর গ্রামের মুমিনের বাড়ির দুই পাশের জমি বুলু মিয়ার। জমিটি পরিত্যক্ত ও বাঁশঝাড় রয়েছে। কিন্তু পুর্বশত্রুতার জের ধরে বুলু মিয়ার বড় ভাই ফরিদ হোসেন পানি যাওয়ার রাস্তায় মাটি দিয়ে উঁচু করে রেখেছে।
যার কারনে অল্প বৃষ্টিপাত হলেই বাড়ির ভেতর পানি জমে থাকে, রান্নাবাড়া থেকে শুরু করে বাড়ির ভেতর চলাচল খুবই কষ্ট হয়। এ বিষয়ে মমিন আওলাই ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ করেছেন।

মুমিন বলেন, ২০২৩ সালে ফরিদের ছেলে রাজু মুমিনের স্ত্রীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিল।মুমিন একাধিক বার নিষেধ করার পরও যখন রাজু তার স্ত্রীকে উত্ত্যক্ত করতেই থাকে তখন মুমিন রাজুর নামে নারী ও শিশু আইনে একটি মামলা করেন। মামলাটি বর্তমানে চলমান। এরই জের ধরে রাজুর বাবা ফরিদ হোসেন মমিনের পানি বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে বিবাদী মোঃ ফরিদ হোসেনকে জিঙ্গেস করলে তিনি বলেন, আমার জমি এতদিন প্রয়োজন ছিলনা তাই ফেলে রেখেছিলাম, এখন আমার দরকার তাই উঁচু করে পানি বন্ধ করে দিয়েছি।আমার জমিতে আমি পানি নামতে দিব না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park