1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে পুজামন্ডব পরিদর্শন করেন সাবেক সেনাসদস্যরা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ।

পাঁচবিবিতে পুজামন্ডব পরিদর্শন করেন সাবেক সেনাসদস্যরা

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পঠিত

ইদ্রিস আলী

পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন ও কুশল বিনিময় করেন বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা পাঁচবিবি উপজেলা কমিটি। বুধবার দুপুরে পাঁচবিবি পৌরসভার বারোয়ারী কেন্দ্রীয় সার্বজনীন মন্দিরে দলবেঁধে প্রাক্তন সেনাসদস্যরা আসেন। এসময় তারা মন্দির কমিটি ও মন্দিরে আগত পুজারীদের সঙ্গে কুশল বিনিময় ও খোঁজখবর নেন।
সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার সেকেন্দার আলী। তিনি বলেন, দেশের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকব এমন শপথ গ্রহণ করেই আমরা সেনাবাহিনীতে যোগদান করেছিলাম। আজ আমরা সবাই চাকরি থেকে অবসর গ্রহণ করেছি তবুও দেশ ও জনগণের স্বার্থে কাজ করছি। সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট মিজানুর রহমান মিজান, যতদিন বেঁচে থাকব সেনাবাহিনী থেকে নেওয়া শপথ অনুযায়ী কাজ করব। সেই আলোকে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গাপূজা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হোক সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তিনি আরো বলেন, কোন অপশক্তি যেন দূর্গা পূজার উৎসবের বিঘ্ন সৃষ্টি করতে না পারে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও কাজ করছি। উপজেলার ৭৫’টি দূর্গামন্দির আমরা পর্যায়ক্রমে পরিদর্শন করব বলেও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার হেলাল উদ্দিন, বারোয়ারী কেন্দ্রীয় সার্বজনীন মন্দির কমিটির সভাপতি শ্রী দুলু প্রসাদ গোয়ালা, পুরোহিত শ্রী অনুপ বাগচীসহ সাবেক সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park