1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে ধারালো অস্ত্রের আঘাতে যুবদল নেতা ইয়ানুরকে হত্যা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

পাঁচবিবিতে ধারালো অস্ত্রের আঘাতে যুবদল নেতা ইয়ানুরকে হত্যা

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১১৪ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে কুসুম্বা ইউনিয়নের শালাখুর গ্রামের বাসিন্দা মো: ইয়ানুর রহমান পিতা আলম মন্ডল। ৮ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১০:৩০ টায় শালাইপুর বাজার হতে বাড়ি যাওয়ার সময় ঢাকারপাড়া মোড়ে অজ্ঞাত ব্যক্তি কর্তৃক ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়। তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
হত্যার রহস্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এলাকাবাসীরা বলেন ইয়ানুর হোসেন এলাকায় অন্যায় কাজে বাধা দিতেন।আরও জানা যায় এ বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে মইনুল গ্রুপের সাথে ইয়ানুর গ্রুপের মারামারি, মামলা ও বিভিন্ন অফিসে অভিযোগ করার মতো ঘটনা ঘটেছিলো। পূর্বশত্রুতা বা বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে এলাকাবাসীর ধারণা । তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
পাঁচবিবি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোহাম্মদ রায়হান বলেন , আমি হত্যার বিষয়টি জানার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তাকে কেনো তহত্যা করা হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park