1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র‍্যালী ও সমাবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

পাঁচবিবিতে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র‍্যালী ও সমাবেশ

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার পঠিত

 

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে পাঁচবিবিতে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডলের নেতৃত্বে বিজয় র‍্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (০৬ আগস্ট) বিকেলে পাঁচবিবি থানা, ও পৌর বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে পাঁচমাথা হতে একটি বিজয় র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পাঁচমাথায় এসে শেষ হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওলাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল। তিনি বক্তব্যে বলেন আমি জয়পুরহাট ১ আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী।
উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী, জেলা বিএনপির সাবেক সহ সাংগাঠনিক সম্পাদক দেওয়ান মোহাম্মদ শাহাদৎ হোসেন, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, সাবেক সিনিয়র সহ সভাপতি বাবুল হোসেন, বিএনপি নেতা এনামুল হক, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান, বাগজানা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান বাবুল মহুরী, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক হামিদুর রহমান, বিএনপি নেতা রবিউল ইসলাম, কুসুম্বা ইউনিয়ন বিএনপি নেতা শামীম হোসেন, বিএনপি নেতা জবাইদুল ইসলাম, থানা যুবদলের সাবেক আহবায়ক মাসুম মন্ডল, থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ও কুসুম্বা ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক নুরুল্লাহ, ছাত্রনেতা মারুফ হাসান রোমেল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park