1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পাঁচবিবিতে খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৬১ বার পঠিত

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া এলাকায় আকরামের বাড়ি থেকে কুসুম্বা সুইসগেট অভিমুখে প্রায় ১ কিলোমিটার খাল পুনঃখনন শেষে উভয় পাড়ে বৃক্ষরোপণ করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খালপাড়ে ১ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বক্কার সিদ্দিক, হিসাবরক্ষণ কর্মকর্তা রিপন হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. মমেনা খাতুন, ইউপি সদস্য মোজাম্মেল হক, আনোয়ার হোসেন আনু ও গোলাপ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং অতিবর্ষণে খালপাড়ের ভাঙন রোধের লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, এ উদ্যোগ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে অর্থনৈতিক সুফলও বয়ে আনবে।
স্থানীয়দের মতে, খালপাড়ে বৃক্ষরোপণের ফলে একদিকে যেমন পরিবেশ সংরক্ষণ হবে, অন্যদিকে খালপাড়ের মাটি দৃঢ় হয়ে ভাঙন কমাতে সহায়ক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park