1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে ইয়াবাসহ গ্রেফতার সাবেক ইউপি সদস্য আব্দুল বারিক দুলাল - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

পাঁচবিবিতে ইয়াবাসহ গ্রেফতার সাবেক ইউপি সদস্য আব্দুল বারিক দুলাল

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৮০ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রহমতপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য আব্দুল বারিক দুলালকে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১১ টায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত আব্দুল বারিক দুলাল (৫৫) রহমতপুর গ্রামের বাসিন্দা এবং এলাকার একজন আলোচিত ব্যক্তি, যার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ জুয়া ও মাদকের অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়
ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সে এলাকার যুব সমাজকে বিপথে পরিচালিত করে আসছিল। তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এলাকাবাসী জানায়, দুলালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তারা অভিযোগ করে আসছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এলাকার মানুষ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park