1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে আইন শৃঙ্খলার মাসিক সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

পাঁচবিবিতে আইন শৃঙ্খলার মাসিক সভা অনুষ্ঠিত

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতি মাসের ন্যায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে মাসিক সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের জানমালের নিরাপত্তা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপনারা যে দ্বায়িত্বে আছেন নিজ অবস্থান থেকে যথাযথ দায়িত্ব সেসব পালন করবেন। উপজেলা থেকে মাদক বাল্যবিবাহ ও ক্যাসিনো সহ সবধরনের অপকর্ম নির্মুলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে বলেও সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে এমন বক্তব্য রাখেন সভার সভাপতি মহোদয়।

এসময় উপস্থিত ছিলেন থানার তদন্ত কর্মকর্তা মোঃ ইমায়েদুর আজাদী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, পাঁচবিবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রোস্তম আলী, ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী, বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজমুল হক ও পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park