1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আবারও উত্তাল গাজীপুরের পোষাক শ্রমিক, সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা শাখার আয়োজনে প্রার্থনা সভা আয়োজন করা হয়। কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান

পাঁচবিবিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৬১ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

পাঁচবিবিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ আগস্ট সকাল সাড়ে ১০ টায় পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
এসসয় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার ওসি তদন্ত ইমায়েদুল জাহেদী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও বালিঘাটা ইউপি প্রশাসক ডাঃ হাসান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক চৌধুরী, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, আটাপুর ইউপি চেয়ারম্যান আ,স,ম সামছুল আরেফিন চৌধুরী আবু, বালিঘাটা ইউনিয়নের বিচারকি ক্ষমতাপ্রাপ্ত ইউপি সদস্য রাশেদুল ইসলাম, পাঁচবিবি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, বালিঘাটা আলিম মাদ্রাসার সহ সুপার জয়নুল আবেদীন মাহমুদ,
পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, সাধারণ সম্পাদক সজল কুমার দাস সহ কমিটির সদস্যবৃন্দ।
পাঁচবিবি উপজেলার বিভিন্ন চুরি, মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ বিষয়ে জোড়ালো বক্তব্য প্রদান করেন। এগুলো দমনে উপজেলা প্রশাসনকে কঠোর হস্তে দমন করার আহবান জানান।
পরিশেষে উপজেলার আইনশৃঙ্খলা ভালো রাখার জন্য সদস্যদের কে দিক নির্দেশনা মুলক ব্যক্তব্য দেন উক্ত সভার সভাপতি নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park