1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

পাঁচবিবিতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৮৩ বার পঠিত

ইদ্রিস আলী,

পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেট সীমান্ত এলাকার শতাধিক গরিব দুঃখী ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১’টায় আটাপাড়া কেন্দ্রীয় ঈদগা মাঠ সংলগ্ন আটাপাড়া গ্রাম বাংলার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সহায়তা তহবিল থেকে এলাকার গরীব অসহায়দের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোঃ আমানুর রহমানের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হক। এসময় উপস্থিত বক্তব্য রাখেন বাগজানা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহী সিদ্দিকুল আলম, ইউপি সদস্য মোঃ নওশাদ আলী মন্ডল, সংগঠনের সাবেক সভাপতি শ্রী অভিলাষ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক শ্রী পরিমল সরকার, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ হোসেন ও মাঠকর্মী মোছাঃ সুমাইয়া আক্তার সহ অনেকেই। আলোচনা শেষে গরীব অসহায়দের হাতে ঈদ উপহার তুলে দেন উপস্থিত অতিথিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park